দায়বদ্ধতা (Disclaimer)
সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬
সরকারি ওয়েবসাইট নয়
Khatian কোনো সরকারি প্রতিষ্ঠান, দপ্তর বা ভূমি মন্ত্রণালয়ের অংশ নয় এবং কোনো সরকারি সংস্থার সাথে সম্পর্কিত নয়।
শুধু তথ্যের জন্য
আমাদের সব পিডিএফ ও তথ্য শুধুমাত্র জানার উদ্দেশ্যে। এগুলো আদালত, ভূমি অফিস, ব্যাংক বা অন্য কোনো সরকারি/আইনি কাজে ব্যবহারযোগ্য নয়। সার্টিফাইড কপির জন্য সংশ্লিষ্ট ভূমি অফিস বা dlrms.land.gov.bd ব্যবহার করুন।
নির্ভুলতার নিশ্চয়তা নেই
তথ্যগুলো যেভাবে সংগ্রহ করা হয়েছে সেভাবেই উপস্থাপন করা হয়। উৎসে ভুল, অসম্পূর্ণতা বা হালনাগাদ না থাকলে তা বইয়েও থাকতে পারে। তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি রেকর্ডের সাথে যাচাই করুন।
সার্ভিস চার্জ
আমরা যে টাকা নিই তা তথ্য সংকলন, ফরম্যাটিং ও সার্ভার খরচের সার্ভিস চার্জ।