আমাদের সম্পর্কে
সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬
Khatian একটি বেসরকারি অনলাইন তথ্য সেবা। আমাদের লক্ষ্য হলো জমির তথ্য খুঁজতে মানুষের সময় ও যাতায়াতের কষ্ট কমানো — যাতে যে কেউ ঘরে বসে নিজের মৌজার খতিয়ান ও দাগের তথ্য দেখে নিতে পারেন।
আমাদের সেবা
- মৌজা ভিত্তিক খতিয়ান বই (পিডিএফ)
- দাগ বই (পিডিএফ)
- খতিয়ান বই + দাগ বই কম্বো প্যাক
- নামজারি খতিয়ান বই ও নামজারি দাগ বই
- ১ টাকায় একক খতিয়ানের তথ্য
- মৌজা ম্যাপ ডাউনলোড
তথ্যের উৎস ও স্বচ্ছতা
আমাদের বইগুলো প্রকাশ্যে প্রাপ্ত ভূমি রেকর্ডের তথ্য থেকে সংকলিত এবং যেভাবে সংগ্রহ করা হয়েছে সেভাবেই উপস্থাপিত। আমরা যে মূল্য নিই তা তথ্যের দাম নয় — বরং তথ্য সংকলন, পিডিএফ ফরম্যাটিং এবং সার্ভার খরচের সার্ভিস চার্জ।
আমরা যা দিই না
- সার্টিফাইড কপি বা সরকারি সিলযুক্ত কোনো কাগজ
- ওয়ারিশ, হিস্যা বা অংশ নির্ধারণ
- নামজারি আবেদন বা নামজারি সার্টিফিকেট
- দলিল বা দলিলের কপি
- হাল-সাবেক দাগ মিলানো